ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঠাকুরগাঁওয়ে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৪

-ছবিঃপ্রতীকী।

জসীমউদ্দীন ইতি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

আজ রবিবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার নেকমরদ করনাইট নতুন বস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কাশিপুর ইউনিয়নের ভানোর গ্রামের সলেমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জসিম উদ্দিন, মুক্তারুল ও সুলতানা শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সঞ্জয় রায়ের মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সবাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

রাণীশংকৈল ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সঞ্জয় রায়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশ

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৪

আপডেট টাইম : ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :