ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে উৎপাদিত বীজ বাজারজাত

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হিমাগারে সংরক্ষিত খাওয়ার আলু বীজ হিসেবে বিক্রি হচ্ছে। বীজের বস্তায় ভরে সেই সব আলু নিজের উৎপাদিত বীজ হিসেবে বাজারজাত করছে বিভিন্ন বীজ উৎপাদন প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হিমাগারে রাখা খাওয়ার আলু বীজ হিসেবে বিক্রির উদ্দেশ্যে বস্তাজাত করার সময় এক অসাধু বীজ ব্যবসায়ী ধরা পড়েছেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও মুচলেকা নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল করিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা এবং ঠাকুরগাওয়ের সদর উপজেলার মেসার্স করিম সিডের স্বত্বাধিকারী। সদর উপজেলার বিমানবন্দর রোডের মাদারগঞ্জ এসবি হিমাগার এন্টারপ্রাইজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম।

কোথাও খাওয়ার আলু বীজ হিসেবে বস্তাজাত করা হলে বা বীজ হিসেবে বিক্রি করা হলে তা কৃষকের সঙ্গে প্রতারণা বলে উল্লেখ করে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, জেলার কোথায় এ ধরনের অপরাধ আবারও হলে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। সেইসঙ্গে বীজ কেনার সময় কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঠাকুরগাঁও সদর থানা পুলিশের এসআই সুমন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে উৎপাদিত বীজ বাজারজাত

আপডেট টাইম : ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :