খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় নানা আয়োজনে ‘৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এই দিবসটি উদযাপিত হয়।দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার খালিদ বিন মনসুর এবং সমবায়ী পতাকা উত্তোলন করেন উপজেলা সমবায় কর্মকর্তা বজলুর রহমান। এ সময়ে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী। পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খালিদ বিন মনসুর। এই সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, বাংলাদেশ জামায়াত ইসলামের খোকসা উপজেলা আমির নজরুল ইসলাম, সমবায়ী আব্দুল মালেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায় দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।এ বছরের জাতীয় সমবায় দিবসের মূল প্রতিপাদ্য ছিল— "করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ"। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ দেশের অর্থনীতিতে সমবায়ের গুরুত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার ওপর জোর দেন।
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় নানা আয়োজনে ‘৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এই দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার খালিদ বিন মনসুর এবং সমবায়ী পতাকা উত্তোলন করেন উপজেলা সমবায় কর্মকর্তা বজলুর রহমান। এ সময়ে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী। পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খালিদ বিন মনসুর। এই সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, বাংলাদেশ জামায়াত ইসলামের খোকসা উপজেলা আমির নজরুল ইসলাম, সমবায়ী আব্দুল মালেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায় দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
এ বছরের জাতীয় সমবায় দিবসের মূল প্রতিপাদ্য ছিল— “করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ দেশের অর্থনীতিতে সমবায়ের গুরুত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার ওপর জোর দেন।