ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, ঘূর্ণায়মান ঋণের চেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হাবিব।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলায়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার এবং গ্রাম বাংলা সমবায় সমিতির সভাপতি রেজওয়ান আহমেদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক বিশ্বাস, ঐক্য ও সহযোগিতা। সমবায়ের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সমিতির সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে সমবায় কার্যক্রমকে আরও উৎসাহিত করতে ঘূর্ণায়মান ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সমবায় খাতে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় এশিয়া ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. তাজমিমউর রহমান (তুহিন), উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

আপডেট টাইম : ১৩ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :