ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজাপুরে বিএনপির কার্যালয় উদ্বোধন ও সমবায় দিবস পালিত

মো. অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ১ নম্বর ভাতকাঠি ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ৫৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভাতকাঠি ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়ইয়া ইউনিয়নের ১ নম্বর ভাতকাঠি ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জিয়াউল হক জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন মোল্লা, মো. আসাদুজ্জামান পনির, মো. তরিকুল ইসলাম তরুণ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. আতিকুর রহমান আতিক ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম মুনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। এ সময় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন রাজাপুর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতী মুহাম্মদ আলী হোসাইন।

এদিকে, ঝালকাঠির রাজাপুরে ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মল্লিকা দাস, উপজেলা প্রকৌশলী এসএম জিয়াউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বশার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহনাজ পারভিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। তাই সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রাজাপুরে বিএনপির কার্যালয় উদ্বোধন ও সমবায় দিবস পালিত

আপডেট টাইম : ১৪ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :