ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

“করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা সমবায় দপ্তর, রামপাল-এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা সমবায় কর্মকর্তা (অ. দা.) মোঃ জুবাইর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ শাহআলম শেখ-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি।

সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রামপাল উপজেলা মডেল মসজিদের ইমাম জনাব আব্দুল হান্নান এবং গীতা পাঠ করেন রামপাল দোয়েল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.-এর সভাপতি জনাব দ্বিজেন্দ্র লাল মল্লিক। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী পরিদর্শক জনাব মোঃ শাহআলম শেখ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজনগর সূর্যমুখী সঞ্চয় ও ঋণদান স. স.-এর সদস্য জনাব চপল সরকার, গিলাতলা চামড়াজাতপণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লি.-এর সদস্য জনাবা নাজমা বেগম, কালব লি.-এর ব্যবস্থাপক জনাব মোর্তজা আনোয়ার, কালব লি. রামপাল শাখার চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান শেখ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর রামপাল এরিয়া কো অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, উপজেলা জামায়াতের সভাপতি মল্লিক আব্দুল হাই, ফয়লাহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি.-এর সদস্য জনাব আলতাফ হোসেন বাবু এবং রামপাল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জনাব সুব্রত বিশ্বাস।

সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অপরিসীম। সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে সমবায় সমিতিগুলো পরিচালনা করলে গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট টাইম : ১৪ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :