ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝিনাইদহের হলিধানীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ; সিনিয়রকে কুপিয়ে জখম করলো জুনিয়র গ্যাং!

ঝিনাইদহের হলিধানী ইউনিয়নে তুচ্ছ ঘটনা নিয়ে জহুরুল ইসলাম ওরফে ইমামুল হক (২১) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহত ইমামুল রামচন্দ্রপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ও ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্সে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালের দিকে গ্রামের একটি দোকানে বসা নিয়ে সিনিয়র ও জুনিয়ারদের মধ্যে বাকবিতÐার এক পর্যায়ে হাতাহাতি হয়।

এরই জের ধরে সকাল থেকেই ১০ম শ্রেণির ছাত্র সাকিবের নেতৃত্বে সোহেল, তরিকুল, টগরসহ ৬/৭ জনের কিশোর গ্যাং লোহার রড, চাইনিজ কুড়াল হাতে নিয়ে ইমামুলকে খোঁজাখুঁজি করতে থাকে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধু সজীবকে সাথে নিয়ে হলিধানী বাজার থেকে বাড়ি ফিরছিল ইমামুল।

পথিমধ্যে আগে থেকে ওঁৎ পেতে থাকা সাকিবের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা চোর চোর বলে ইমামুলকে ধাওয়া করে প্রতাবপুর মাঠের মধ্যে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে তাকে মারাত্বক জখম করে ফেলে যায়।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ গিয়ে প্রাথমিক খোঁজখবর নিয়ে এসেছে। তবে আহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

টার্গেট ৪৩০, শ্রীলঙ্কার নাটকীয় জয়!

error: Content is protected !!

ঝিনাইদহের হলিধানীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ; সিনিয়রকে কুপিয়ে জখম করলো জুনিয়র গ্যাং!

আপডেট টাইম : ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :