ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জেলের জালে ধরা পড়লো বিষধর রাসেলস ভাইপার সাপ

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে জেলের জালে একটি বিষধর রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে। শনিবার বেলা একটার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আতিয়ার মোড়-সংলগ্ন নদ থেকে সাপটি ধরা পড়ে।

সাপটি ধরা পড়ার পর স্থানীয় লোকজন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কুষ্টিয়া দল ও বন বিভাগকে খবর দেয়। জেলের মাছ ধরার জাল থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে বিবিসিএফ।

বিবিসিএফের সহসভাপতি ও ‘মানুষ মানুষের জন্য’ সংগঠন কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন বলেন, শনিবার দুপুরে তাঁদের কাছে খবর আসে, কুমারখালীর আতিয়ার মোড়–সংলগ্ন গড়াই নদে স্থানীয় এক জেলের মাছ ধরার ফাঁদে (দোয়াড়) একটি সাপ আটকে আছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা সেখানে যান এবং সাপটি উদ্ধার করেন। উদ্ধারের পর নিশ্চিত হন সাপটি বিষধর রাসেলস ভাইপার। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া সামাজিক বন বিভাগের কর্মকর্তা মো. জুয়েল আহমেদ বলেন, বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে জেলেদের মাছ ধরার জালে একটি সাপ আটকে আছে। পরে ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিনের সহযোগিতায় সাপটি উদ্ধার করে নিয়ে আসা হয়। এ বিষয়ে খুলনা বন্য প্রাণী ইউনিটের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁদের নির্দেশনানুযায়ী পরে সাপটি অবমুক্ত করা হবে।

স্থানীয় বাসিন্দা ও বিবিসিএফ সূত্রে জানা গেছে, পদ্মা ও গড়াইয়ে জেলেদের জালসহ কয়েক দফায় সাতটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার হয়েছে। এ সময় সাপের কামড় খেয়েছেন কয়েকজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি ওষুধ যাচ্ছে দেড় শর বেশি দেশে

error: Content is protected !!

জেলের জালে ধরা পড়লো বিষধর রাসেলস ভাইপার সাপ

আপডেট টাইম : ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :