ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরাঞ্চলের শতাধিক নারী-পুরুষ পেলেন চিকিৎসা সেবা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ভূরুঙ্গামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

আরিফুল ইসলাম জয়:

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি।

‘তারুণ্যের আইডিয়ায় আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের চরাঞ্চল উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সায়েম, চিকিৎসক ডা. সাজিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভিন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুজন, শিক্ষক আব্দুস সালামসহ আরও অনেকে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার গর্ভবতী নারী, শিশু, বয়স্ক পুরুষ ও নারীদের বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয় এবং ওষুধ সরবরাহ করা হয় বিনামূল্যে।

চিকিৎসা নিতে আসা এক নারী মহিরণ (৪৫) বলেন, “শরীর দুর্বল ছিল, কাজ করতে পারছিলাম না। ডাক্তার দেখলেন, ওষুধ দিলেন—এক টাকাও লাগে নাই। খুব ভালো লাগছে।”

ইউএনও দীপ জন মিত্র জানান, জেলা প্রশাসকের নির্দেশনা ও জেলা পরিষদের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ ধরনের চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি সফল আয়োজনের জন্য জেলা প্রশাসন, জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশ

error: Content is protected !!

চরাঞ্চলের শতাধিক নারী-পুরুষ পেলেন চিকিৎসা সেবা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ভূরুঙ্গামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট টাইম : ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :