ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জাতি গঠনে শিক্ষার মানউন্নয়ন প্রয়োজনঃ -এমপি নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দ্যেশ্য করে বলেছেন ‘ বিদ্যালয় গুলোতে শুধু পাশের হার গননা না করে জাতি গঠনে শিক্ষার মানউন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান করানো প্রয়োজন। তিনি বলেন যোগ্য শিক্ষকই পারেন যোগ্য নাগরিক তৈরী করতে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে চরভদ্রাসন ইউনিয়নের মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। আমি মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের এলাকার সার্বিক উন্ননে কাজ করে যাচ্ছি। চরভদ্রাসনের সবচেয়ে বড় সমস্যা ছিল নদী ভাঙন। অনেক স্কুল কলেজ ও হাসপাতাল ছিল ভাঙনের শঙ্কায়। আমি নদী ভাঙন রোধে স্থায়ী বাধঁ নির্মানের জন্য ৩শত কোটি টাকা বরাদ্দ এনে চরভদ্রাসনে বাধঁ নির্মান করে দিয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিদার্থে ইতিমধ্যে অনেক বিদ্যালয়ে চারতলা ভবন নির্মিত হয়েছে। বাকী বিদ্যালয় গুলোতেও খুব শীঘ্রই প্রয়োজন মতন ভবন নির্মান করে দেওয়া হবে। এছাড়া বিদ্যালয় গুলোর সিমানাপ্রাচীর নির্মান ও খেলার মাঠ উন্নয়নসহ নানাবিধ উন্নয়ন করে দেওয়ার আস্বাস দেন তিনি।

একইদিন গাজিরটেক ইউনিয়নের চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়,আদর্শ উচ্চ বিদ্যালয় ও সদর ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ডিস্পেলে অবলোকন করার পাশাপাশি মোলভীরচর স্পোর্টিং ক্লাব এর শুভ উদ্বোধন ঘোষনা ও বিকেলে সাবেক বীর মুক্তিযোদ্ধা মরহুম কালাম মাস্টারের বাড়িতে দোয়া মাহফিলে অংশ নেন নিক্সন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার,উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা,থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল,চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান,হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা,এমপি নিক্সন চৌধুরীর একান্ত সহকারী ও সদস্য জেলা যুবলীগ এ.কে.এম খায়রুল বাসার, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোরাদ হোসেন,যুবলীগ,ছাত্রলীগ,অঙ্গ সংগঠনের নেতাকর্মী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক,ম্যানেজিং কমিটির সভাপতি গন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার স্যামসাং, হুন্দাই ও হানওয়া

error: Content is protected !!

জাতি গঠনে শিক্ষার মানউন্নয়ন প্রয়োজনঃ -এমপি নিক্সন চৌধুরী

আপডেট টাইম : ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
মোঃমুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :