ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জমি সংক্রান্ত বিরোধে এবাদত আলীকে চোখ বেঁধে তুলে নিয়ে হত্যার চেষ্টা

কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার এবাদত আলী (৭৫) নামে এক এক ব্যক্তিকে চোখ বেঁধে তুলে নিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন- কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার রতন শেখের ছেলে রাসেল হোসেন (৪৫), রাকিব হোসেন (৪২), একই এলাকার মন্টু শেখের ছেলে শরীফ শেখ (৩৮)।

জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবাদত আলীর মেয়ে আয়শা খাতুন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া মডেল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, এবাদত আলী এলাকায় কবিরাজি চিকিৎসা করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এবাদত আলীকে হুমকি দিয়ে আসছিলেন। এরই জেরে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ির সামনের রাস্তা থেকে কয়েকজন তার চোখে কালো টেপ দিয়ে বেঁধে মোটরসাইকেলে করে তুলে নিয়ে কুমারখালি উপজেলার সাওতা এলাকার একটি রাস্তার পাশে ক্যানেলের মধ্যে ফেলে দেন। পরে ছুরি দিয়ে তার গলা কাটার সময় স্থানীয়রা দেখে ফেললে তারা এবাদত আলীকে ফেলে রেখে পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুল হক চৌধুরী জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এবাদত আলীর মেয়ে আয়শা খাতুন জানান, যারা আমার বাবাকে হত্যার চেষ্টা করেছে আমি তাদের বিচার চাই। এজন্য তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

error: Content is protected !!

জমি সংক্রান্ত বিরোধে এবাদত আলীকে চোখ বেঁধে তুলে নিয়ে হত্যার চেষ্টা

আপডেট টাইম : ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :