ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ছোটগল্পঃ মধ্যবিত্তের কোরবানি

শামীম আহমেদঃ

বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রুবি ভাবছিল, এ বছরও হয়তো গরু আসবে না। গত দুই বছর কোরবানির ঈদে তাদের বাড়িতে শুধু হালুয়া-সেমাই আর বিরিয়ানির ঘ্রাণ ছিল, গরুর ছায়াও না…।

.

স্বামী শফিক সাহেব স্কুলশিক্ষক। বেতন আসে নিয়মিত, কিন্তু বাজারদরের সাথে তাল মিলিয়ে চলা অসম্ভব হয়ে পড়েছে। একমাত্র ছেলে মেঘরাজ গতকালই জিজ্ঞেস করেছিল, “আমাদের বাসায় গরু কবে আসবে মা?”
রুবির চোখ ভিজে উঠেছিল। সে শুধু বলেছিল, “আল্লাহ ভরসা।”

.

ঈদের আগের দিন বিকেলে হঠাৎ শফিক সাহেব ঘরে ঢুকলেন, মুখে হাসি। রুবি অবাক। হাতে একটা গরুর রশি!
— “এই তো, ছোট একটা গরু পেলাম। দুই সহকর্মীর সাথে ভাগ করে নিয়েছি,” বললেন তিনি।
মেঘরাজ দৌড়ে এসে গরুকে অপলোক দৃষ্টিতে দেখতে লাগলো। গরুটি বেশ ছোট, কিন্তু তার চোখে যেন একটা গর্ব।

.

সন্ধ্যায় পাশের বাসার রহমান সাহেবের ছেলের গলা শোনা গেল, “আব্বু, ওদের গরুটা এত ছোট কেন?”
রুবি না শোনার ভান করল। সে ব্যস্ত ছিল গরুর খাবার দিতে। তার চোখে তখন সন্তুষ্টির পানি। সে জানে, এই সামান্য কোরবানির মাঝেই লুকিয়ে আছে অনেক বড় ত্যাগ—যেটা শুধু গরুর মাপে মাপা যায় না…।

লেখকঃ -শামীম আহমেদ
                কবি, লেখক ও সাহিত্যিক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ

error: Content is protected !!

ছোটগল্পঃ মধ্যবিত্তের কোরবানি

আপডেট টাইম : ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
শামীম আহমেদ, কবি, লেখক ও সাহিত্যিক :