ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি

আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের বাগিচাপাড়া এলাকায় এক বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ ওই যুবককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ যুবক উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২২)।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, শনিবার সকালে গুলিবিদ্ধ গুরুতর আহত অবস্থায় শহিদুলকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বাগিচাপাড়া এলাকায় ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হন। স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে তাকে মেডিকেলের ২নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুল হক রানা বলেন, রাত ২টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। পরে সকালে জানা যায় বিএসএফের গুলিতে শহিদুল নামে এক যুবক আহত হয়েছেন।

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের শূন্যলাইন পার হয়ে ভারতে ফেনসিডিল আনতে গিয়েছিল শহিদুলসহ ৫-৬ ব্যক্তি। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুরুতর আহত হন শহিদুল ইসলাম। ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিল, একটি টর্চলাইট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমটিএ আইনের খসড়া: পরিবহনের সব ক্ষমতা যাচ্ছে এক কর্তৃপক্ষে

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি

আপডেট টাইম : ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :