ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলির ঘটনা ঘটেছে। এতে শরিফুল ইসলাম ভোদু (৪০) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন তৌহিদুল ইসলাম ও বাবু নামে আরও দুজন ব্যক্তি। নিহত ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তার মরদেহ সীমান্তের চুলকানি মাঠে পড়ে রয়েছে। অপরদিকে আহতরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে শিংনগর সীমান্তের ৭২ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর সদস্য সেরাজুল ইসলাম। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ইউপি সদস্য সেরাজুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে শিংনগর সীমান্ত দিয়ে ১২-১৩ জনের একটি চোরাচালান দল গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।

আরও পড়ুনঃ জীবনের নিরাপত্তা চেয়ে নড়াইলে  সাবেক পুলিশ  কনষ্টেবলের সংবাদ সম্মেলন

গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শরিফুল ইসলাম ভোদুর। একই সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরও দুই ব্যক্তি।এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। তারপরেও খোঁজ নেয়া হচ্ছে। এর আগে ২১ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের ৭০ শশ্মানী ক্যাম্পের সদস্যদের গুলিতে নিহত হন উপজেলার আজমতপুর গ্রামের ইব্রাহীম আলী নামে এক যুবক। তার মরদেহ এখনও ফেরত নেয়নি বিজিবি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২

আপডেট টাইম : ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ :