ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যার দায়ে জনি ইকবাল (৩৬) নামে একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

.

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত জনি ইকবাল জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর-ঘোনটোলা গ্রামের এসাহাক মন্ডলের ছেলে। হত্যার শিকার ওই গৃহবধূ হলেন একই উপজেলার কমলাকান্তপুর- গড়েপাড়ার এসরাইল হোসেনের মেয়ে রোকসানা বেগম (২৭)।

.

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ মামলার বরাত দিয়ে বলেন, ২০১৭ সালের ২ মে রোকসানা বেগমের সঙ্গে জনি ইকবালের বিয়ে হয়। তারপর থেকেই ঘরজামাই থাকতেন তিনি। বিয়ের পর তাদের মাঝে পারিবারিক কলহের জেরে রোকসানাকে মারধর করতেন জনি। ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে শ্বাসরোধ করে রোকসানা বেগমকে হত্যা করে জনি।

.

ঘটনার পরের দিন নিহতের বাবা এসরাইল হোসেন বাদী হয়ে জনির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা ২০১৮ সালের ৩১ অক্টোবর জনিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে প্রাইম ব্যাংক ও রানার মোটরস

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপডেট টাইম : ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :