ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে শ্যালিকা ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার ভূক্তভোগীর পিতা বশির আহমেদ বাদি হয়ে তোসিকুলকে একমাত্র অভিযুক্ত করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে রাতেই উপজেলার মোবারকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি উপজেলার মোবারকপুর উপরটোলা গ্রামের আবদুল হাকিমের ছেলে তোসিকুল ইসলাম (২৮)।

মামলার বিবরণে বলা হয়, চলতি বছরের ১৭ আগস্ট কৌশলে শ্যালিকাকে ডেকে নিয়ে রাজশাহী ও টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে দুলাভাই তোসিকুল। ২২ আগস্ট শ্যালিকাকে নিজ এলাকায় ছেড়ে দেন তিনি।

পরে শ্যালিকা পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। তবে শ্যালিকা-দুলাভাই আত্মীয়ের সুবাদে বিষয়টি নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে আলাপ-আলোচনা হওয়ায় মামলা দায়েরে বিলম্ব হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই নুরুন্নবী জানান, শনিবার রাতে শ্যালিকার পিতা বশির আহমেদ বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে মোবারকপুর এলাকায় অভিযান চালিয়ে দুলাভাই তোসিকুলকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ নবজাতকের দায়িত্ব নিলেন কুষ্টিয়ার ডিসি

রোববার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয় মেয়েকে। একই সঙ্গে মেয়ের জবানবন্দী রেকর্ডের জন্য তাকে আদালতে নেয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনা ও রুপার দাম আরও কমল

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে শ্যালিকা ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ :