ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে মায়ের সঙ্গে কারাগারে তিন বছরের শিশু

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার মামলায় এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সঙ্গে পাঠানো হয়েছে তার তিন বছরের শিশুকেও। রোববার আমলী আদালত চাঁপাইনবাবগঞ্জের বিচারক শিশু সন্তানসহ ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন সন্ধ্যায় মা ও মেয়েকে কারাগারে নেয়া হয়েছে। ওই নারীর নাম শরিফা জাহান। তিনি চাঁপাইনবাগঞ্জ পৌর এলাকার রেহাইচর মহল্লার আলমগীর হোসেনের স্ত্রী। তার তিন বছরের মেয়ে শিশুর নাম নাবিলা হাসান।

বিষয়টি নিশ্চিত করে শরিফা জাহানের আইনজীবী মাহিদুল মূলক বলেন, শিশুটির কোন নিরাপদ স্থান না থাকায় মা নিজ ইচ্ছায় কারাগারে নিতে চাইলে আদালত মায়ের সাথে শিশুটিকে কারাগারে রাখার নির্দেশ দেন।

চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় কথা হয় শরিফা জাহানের সঙ্গে। তিনি বলেন, তার দুলাভাই তাকে একটি এনজিও পরিচালনা কমিটির সদস্য করে ছিলেন। পরে গ্রাহকদের একাধিক মামলায় তাকেও আসামি করা হয়। রোববার একটি মামলায় তিনি আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ সময় তিন বছরের ওই শিশু তার কোলে ছিলো। তার ১০ বছরের আরকে সন্তানকেও মায়ের জন্য আদালত ভবনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

নাসিফ হাসান নামে ওই শিশু বলেন, আমার মা তো কারাগারে যাচ্ছেন। ছোট বোনকেও কারাগারে নিয়ে যাচ্ছেন। তার বাবা কৃষি অফিসে চাকরি করেন। বাড়িতে এখন তাকে একা থাকতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক দিলীপ কুমার দাস বলেন, রোববার এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আদালতের আদেশে ওই নারীর সঙ্গে তিন বছরের শিশুকেও কারাগারে পাঠানো হয়েছে। ছোট্ট শিশুদের মায়েদের কারাগারে পাঠানো হয়। এটাই নিয়ম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে মায়ের সঙ্গে কারাগারে তিন বছরের শিশু

আপডেট টাইম : ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :