দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
১৭৮
বার পঠিত
-ছবিঃ প্রতীকী।
চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে আইনজীবীর গলিত মরদেহ উদ্ধার
আবদুস সালাম তালুকদারঃ চাঁপাইননবাবগঞ্জে নিজ বাড়ি থেকে ময়নুল বারি (৪৮) নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার বালুবাগান মহল্লার মৃত ইউসুফ আলীর ছেলে। . বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লায় বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। . সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুর্গদ্ধের উৎস খুঁজে বের করে ময়নুলের বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়িতে একাই থাকতেন ময়নুল। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। . ওসি আরও বলেন, ময়নুল বারি কিভাবে মারা গেছে তা নিশ্চিত হওয়ায় যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও মৃত্যুর রহস্য নিশ্চিত হতে সিআইডির একটি দল আলামত সংগ্রহ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
আবদুস সালাম তালুকদারঃ
চাঁপাইননবাবগঞ্জে নিজ বাড়ি থেকে ময়নুল বারি (৪৮) নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার বালুবাগান মহল্লার মৃত ইউসুফ আলীর ছেলে।
.
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লায় বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
.
সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুর্গদ্ধের উৎস খুঁজে বের করে ময়নুলের বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়িতে একাই থাকতেন ময়নুল। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
.
ওসি আরও বলেন, ময়নুল বারি কিভাবে মারা গেছে তা নিশ্চিত হওয়ায় যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও মৃত্যুর রহস্য নিশ্চিত হতে সিআইডির একটি দল আলামত সংগ্রহ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।