দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
চাঁপাইনবাবগঞ্জে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
আব্দুস সালাম তালুকদারঃ চাঁপাইনবাবগঞ্জে দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৬) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। এ সময় একজন আহত হয়েছে। আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। সোমবার (১০ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী মহাসড়কের দারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম রাজশাহীর পবার ডাংগীরপাড়া রামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জে দারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ট্রাক চালক সাদ্দাম ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৬) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। এ সময় একজন আহত হয়েছে। আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (১০ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী মহাসড়কের দারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম রাজশাহীর পবার ডাংগীরপাড়া রামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জে দারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ট্রাক চালক সাদ্দাম ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।