দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
দৌলতপুরে ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ
মো. জিয়াউর রহমান: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা পারটেক্স মোড় এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল। এ সময় একটি ১৫০ সিসির মোটরসাইকেলও জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে অভিযান পরিচালনা করে র্যাব। র্যাব সূত্রে জানা যায়, সদস্যরা হলুদবাড়িয়া বটতলা কামাল স্টোরের সামনে অবস্থান নিয়ে সন্দেহভাজন কয়েকটি মোটরসাইকেলে তল্লাশি চালান। একপর্যায়ে একটি ১৫০ সিসির মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে তাতে থাকা একটি ব্যাগ থেকে দুই প্যাকেটে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটকরা হলেন— মোহাম্মদ আলী, পিতা: আবু বক্কর সিদ্দিক, গ্রাম: বিশ্ববাদ, মহিষকুণ্ডি, দৌলতপুর। নিহাজুল হক, গ্রাম: মহিষকুণ্ডি, দৌলতপুর। রাজু আলী, গ্রাম: তারাগুনিয়া, কইপাল, দৌলতপুর। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে উদ্ধার হওয়া গাঁজা ভেড়ামারায় নিয়ে যাওয়া হচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলেও জানিয়েছেন। কুষ্টিয়া র্যাব-১২-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মো. জিয়াউর রহমান:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা পারটেক্স মোড় এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল। এ সময় একটি ১৫০ সিসির মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, সদস্যরা হলুদবাড়িয়া বটতলা কামাল স্টোরের সামনে অবস্থান নিয়ে সন্দেহভাজন কয়েকটি মোটরসাইকেলে তল্লাশি চালান। একপর্যায়ে একটি ১৫০ সিসির মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে তাতে থাকা একটি ব্যাগ থেকে দুই প্যাকেটে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে উদ্ধার হওয়া গাঁজা ভেড়ামারায় নিয়ে যাওয়া হচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলেও জানিয়েছেন।
কুষ্টিয়া র্যাব-১২-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।