ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অ্যাসিডে পোড়ানো মরদেহ উদ্ধার

আবদুস সালাম তালুকদার:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্তের পদ্মা নদী থেকে অ্যাসিডে পোড়ানো সফিকুল ইসলাম সফিক নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে পাঁকা ইউনিয়নের বাতাসি মোড় এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সফিকুল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে।

নিহতের ভগ্নিপতি, মনাকষা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সমির উদ্দিন বলেন, বৃহস্পতিবার (৩১ জুলাই) গরু আনতে ভারতে যান সফিকুল ইসলাম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শনিবার পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। নিহত ব্যক্তির পুরো শরীর অ্যাসিড দিয়ে পোড়ানো ছিল।

তবে স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা হত্যাকাণ্ডে কৌশল পরিবর্তন করেছেন। অপরাধ ঢাকতে নির্যাতন করে মৃত্যু নিশ্চিতের পর মরদেহ নদীতে ভাসিয়ে দিচ্ছেন।

এর আগে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত দিয়ে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের হাতে ধরা পড়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সৈয়বুর আলী। তিনি পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন সঙ্গী রুহুল আলী।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, মরদেহ উদ্ধারে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অ্যাসিডে পোড়ানো মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :