ফরিদপুরের চরভদ্রাসনে বুধবার (৩মে) দুপুরে বজ্রপাতে আকলিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম চর শালেপুর ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আকলিমা ঐ ইউনিয়নের বাসিন্দা আলী খান এর স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির জানান ঘটনার দিন দুপরে বৃষ্টির সময় বাড়ি থেকে কিছু দুরে ক্ষেত থেকে গরু আনতে যায় আকলিমা। এসময় বজ্রপাত ঘটলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এছাড়া পাশেই ভুট্রা ক্ষেতে কয়েকজন শ্রমিকরা কাজ করছিল তারাও কিছুটা আহত হয়। পরে বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার শেখ বিল্লালকে জানালে সে ঘোড়ার গাড়িতে করে আকলিমার মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। আকলিমার দুই ছেলে ও দুটি মেয়ে রয়েছে। আরও পড়ুনঃ পরীক্ষার হলে বিশৃঙ্খলার দায়ে ছাত্রলীগের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বজ্রপাতে নিহতের পরিবারে সহায়তা প্রদানের বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিটন ঢালী বলেন ঐ গৃহবধুর দাফন কাফন সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকের কার্যালয় হতে বরাদ্দকৃত বিশ হাজার টাকা ঐ পরিবোরের হাতে পৌছে দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিসনার (ভূমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
ফরিদপুরের চরভদ্রাসনে বুধবার (৩মে) দুপুরে বজ্রপাতে আকলিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম চর শালেপুর ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আকলিমা ঐ ইউনিয়নের বাসিন্দা আলী খান এর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির জানান ঘটনার দিন দুপরে বৃষ্টির সময় বাড়ি থেকে কিছু দুরে ক্ষেত থেকে গরু আনতে যায় আকলিমা। এসময় বজ্রপাত ঘটলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এছাড়া পাশেই ভুট্রা ক্ষেতে কয়েকজন শ্রমিকরা কাজ করছিল তারাও কিছুটা আহত হয়।
পরে বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার শেখ বিল্লালকে জানালে সে ঘোড়ার গাড়িতে করে আকলিমার মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। আকলিমার দুই ছেলে ও দুটি মেয়ে রয়েছে।
বজ্রপাতে নিহতের পরিবারে সহায়তা প্রদানের বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিটন ঢালী বলেন ঐ গৃহবধুর দাফন কাফন সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকের কার্যালয় হতে বরাদ্দকৃত বিশ হাজার টাকা ঐ পরিবোরের হাতে পৌছে দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিসনার (ভূমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।