চরভদ্রাসনে নানা শ্রেনী পেশার মানুষের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুরের চরভদ্রাসনে নানা শ্রেনী পেশার মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন অত্র উপজেলায় সদ্য যোগদান করা নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। সোমবার(৪মার্চ) উপজেলা পরিষদ হল রুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে এ পরিচিতি ও মতবিনিময় সভা করেন তিনি। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহনাজ পারভীন বিথী এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান গন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক বৃন্দ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। জানা যায় নবাগত এই ইউএনও গত ১মার্চ ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান শেষে ৩মার্চ রবিবার চরভদ্রাসন উপজেলায় ইউএনও হিসেবে তার দায়ীত্ব বুঝে নেন। আরও পড়ুনঃ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ফরিদপুরে অধ্যক্ষের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ইউএনও ফয়সল বিন করিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান। তিনি ২০১৬ সালে বিসিএস ৩৪ তম ব্যাচের প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। চরভদ্রাসন উপজেলায় যোগদানের পর বিভিন্ন দপ্তরের পক্ষ হতে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফরিদপুরের চরভদ্রাসনে নানা শ্রেনী পেশার মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন অত্র উপজেলায় সদ্য যোগদান করা নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। সোমবার(৪মার্চ) উপজেলা পরিষদ হল রুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে এ পরিচিতি ও মতবিনিময় সভা করেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহনাজ পারভীন বিথী এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান গন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক বৃন্দ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
জানা যায় নবাগত এই ইউএনও গত ১মার্চ ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান শেষে ৩মার্চ রবিবার চরভদ্রাসন উপজেলায় ইউএনও হিসেবে তার দায়ীত্ব বুঝে নেন।
ইউএনও ফয়সল বিন করিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান। তিনি ২০১৬ সালে বিসিএস ৩৪ তম ব্যাচের প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। চরভদ্রাসন উপজেলায় যোগদানের পর বিভিন্ন দপ্তরের পক্ষ হতে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।