ফরিদপুরর চরভদ্রাসনে গতকাল বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখী ঝড়ের তান্ডবে তিন জন আহত হওয়ার পাশাপাশি ঘর বাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ে ক্ষয় ক্ষতির বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান জানান তার ইউনিয়নে বেড়িবাধের উপর বসবাসরত হাজীডাঙ্গী ও বালিয়াডাঙ্গী গ্রামে ২০টি ভিটে কাচা টিনের দোচালা ঘর ও কিছু ফলজ ও বনজ গাছের ক্ষতি হয়েছে।
চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বদু মৃধা জানান তার ইউনিয়ে ৩৩ টি টিনের দোচালা ঘর ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতি মধ্যে বাড়ি বাড়ি ঘুরে ব্যাক্তি তহবিল হতে তিনি সকল পরিবারে প্রত্যেককে দুই হাজার করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।এর মধ্যে চর কালিকাপুর ২৫ টি,গোপালপুর ৫ টি ও চর কল্যান পুর গ্রামে ৩টি ঘর ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
গাজিটেকা ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলি জানান তার ইউনিয়নে নতুন ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমের বারান্দার চাল ঝড়ে উড়িয়ে অন্যত্র নিয়ে ফেলেছে। এছাড়া কলা বাগান, পাকা ধান, সব্জি ও ভুট্রা ক্ষেতর ক্ষতি হয়েছে। চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির জানান তার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি বাড়ির আংশিক ও ৬নং ওয়ার্ডে ২টি বাড়ি ঝড়ে সম্পুর্ন ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি ভুট্রা ও কলা বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।
|
চরভদ্রাসন হাসপাতাল সুত্র জানায় ঝড়ের সময় দেয়াল ধ্বসে উপজেলার সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের আব্দুল হালিম,যশোরের শ্যামনগর থানার মহিনুর ও পাইকগাছার অসিনা নামে তিন জন আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তারেকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ফসলের ক্ষতির বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জেল হোসেন বলেন চরাঞ্চলে প্রায় বিশ হেক্টর জমির পরিপক্ক ভুট্রার আংশিক ক্ষতি হয়েছে। এর মধ্যে কিছু নতুন রোপন করা কিছু গাছ ও রয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবারে সহায়তা প্রদানের বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) লিটন ঢালী বলেন ইতিমধ্যে চেয়ারম্যানদের নিকট হতে ক্ষতিগ্রস্থদের তালিকা সংগ্রহ করা হয়েছে। খুব শীঘ্রই জেলা প্রশাসকের কার্যালয় হতে ক্ষতিগ্রস্থ পরিবারে সাধ্যমত সহায়তা প্রদান করা হবে।


কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মোঃ মুস্তাফিজুর রহমান (চরভদ্রাশন) ফরিদপুর প্রতিনিধি 

























