গ্রাম্য দলপক্ষ নিয়ে দুই পরিবারের সংঘর্ষ নারীসহ আহত ৭
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পরিবারের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অনন্ত সাতজন আহত হয়েছেন।সোমবার সকালে পৌরসভার মিঠাপুর চরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সাখাওয়াত হোসেন, ইমারত মোল্যা, ইশারত হোসেন, হাজেরা বেগম, আবু মিয়া, রফিক মোল্যা ও রুলিয়া বেগমকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ঘটনার দিন দুপুরে দুই পক্ষ থেকে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আরও পড়ুনঃ আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ইস্যুঃ – আইজিপি জানা যায়, মিঠাপুর গ্রামে ইশারত মোল্যা ও রফিক মোল্যার পরিবারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের অনন্ত সাতজন আহত হয় । আহত সাতজনকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। দ্বন্দ্বে লিপ্ত ইশারত হোসেন ও রফিক মোল্যা পরস্পরকে দোষারোপ করেছেন। দুই পক্ষের লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ওসি মো.আবু তাহের।
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পরিবারের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অনন্ত সাতজন আহত হয়েছেন।সোমবার সকালে পৌরসভার মিঠাপুর চরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সাখাওয়াত হোসেন, ইমারত মোল্যা, ইশারত হোসেন, হাজেরা বেগম, আবু মিয়া, রফিক মোল্যা ও রুলিয়া বেগমকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ঘটনার দিন দুপুরে দুই পক্ষ থেকে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, মিঠাপুর গ্রামে ইশারত মোল্যা ও রফিক মোল্যার পরিবারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের অনন্ত সাতজন আহত হয় । আহত সাতজনকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
দ্বন্দ্বে লিপ্ত ইশারত হোসেন ও রফিক মোল্যা পরস্পরকে দোষারোপ করেছেন। দুই পক্ষের লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ওসি মো.আবু তাহের।