ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পরিবারের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অনন্ত সাতজন আহত হয়েছেন।সোমবার সকালে পৌরসভার মিঠাপুর চরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সাখাওয়াত হোসেন, ইমারত মোল্যা, ইশারত হোসেন, হাজেরা বেগম, আবু মিয়া, রফিক মোল্যা ও রুলিয়া বেগমকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ঘটনার দিন দুপুরে দুই পক্ষ থেকে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, মিঠাপুর গ্রামে ইশারত মোল্যা ও রফিক মোল্যার পরিবারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের অনন্ত সাতজন আহত হয় । আহত সাতজনকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
দ্বন্দ্বে লিপ্ত ইশারত হোসেন ও রফিক মোল্যা পরস্পরকে দোষারোপ করেছেন। দুই পক্ষের লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ওসি মো.আবু তাহের।
