ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

আবদুস সালাম তালুকদার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা ও জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এর পুরস্কার বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ. দা.) মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইসহাক, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান, প্রসাদপুর কালিম মাদ্রাসার সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হোদা, রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওসার আলী, আলিনগর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মুহা. আব্দুল করিম, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজন প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের আরও আন্তরিক হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে অতিথিরা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :