ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোমস্তাপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

“রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রাণীসম্পদ সপ্তাহ চলবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মো. ওয়াসিম আকরাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর শাখার বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, জামায়াতের নেতা মো. তরিকুল ইসলাম বকুল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, ভেটেরিনারি সার্জন ডা. বরুন কুমার প্রামানিক, প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রাণীসম্পদ খামারি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা প্রাণীসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং রপ্তানিমুখী উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গোমস্তাপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

আপডেট টাইম : ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :