চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
“রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রাণীসম্পদ সপ্তাহ চলবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মো. ওয়াসিম আকরাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর শাখার বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, জামায়াতের নেতা মো. তরিকুল ইসলাম বকুল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, ভেটেরিনারি সার্জন ডা. বরুন কুমার প্রামানিক, প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রাণীসম্পদ খামারি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা প্রাণীসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং রপ্তানিমুখী উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।