ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকার থেকে চালকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, যাত্রীর অপেক্ষায় নিজের আসনে ঘুমিয়ে থাকা চালক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড থেকে সামসুজ্জামান নামে ঐ চালকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি নারায়ণগঞ্জ থানার পঞ্চবটি গ্রামের বাসিন্দা।

খোকসা থানার এসআই বিপুল কুমার ঘোষ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে উদ্ধার করেন। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে তার পকেটে পাওয়া কাগজপত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরিবারের লোকেরা এসে মৃতের পরিচয় নিশ্চিত করেন।

তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি ওষুধ যাচ্ছে দেড় শর বেশি দেশে

error: Content is protected !!

খোকসা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকার থেকে চালকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :