দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
২৫২
বার পঠিত
বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও মেডিকেল ক্যাম্প
কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসন ও বাডাসের খোকসা রুরাল হেলথকেয়ার এর যৌথ উদ্যোগে খোকসায় দুইটি সরকারী কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি বুধবার সকালে উপজেলার গোপগ্রাম ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক ও বড়ইচারা কমিউনিটি ক্লিনিকে বিনামুল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদে ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই- মাহবুব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.কামরুজ্জামান সোহেল, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য ডা. রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি মতিয়ার রহমান লাল্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক। আরো উপস্থিত ছিলেন ডা. আহসান হাবিব নূর, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের অধ্যক্ষ রায়হানুল হক সুলতান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। আরও পড়ুনঃ খোকসায় সরিষার চাষ লক্ষ্যমাত্রা চেয়ে দ্বিগুণ, বাম্পার ফলনের আশায় কৃষকগণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খোকসা রুরাল হেলথ কেয়ারের অন্যতম পৃষ্ঠপোষক আহসানুল হক নবাব। বিনামূল্যে দুটি ক্যাম্পিংয়ে প্রায় ৪শ রুগী দেখা হয় এবং তাদের রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা পত্র দেওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি...
কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসন ও বাডাসের খোকসা রুরাল হেলথকেয়ার এর যৌথ উদ্যোগে খোকসায় দুইটি সরকারী কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারি বুধবার সকালে উপজেলার গোপগ্রাম ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক ও বড়ইচারা কমিউনিটি ক্লিনিকে বিনামুল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদে ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই- মাহবুব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.কামরুজ্জামান সোহেল, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য ডা. রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি মতিয়ার রহমান লাল্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক। আরো উপস্থিত ছিলেন ডা. আহসান হাবিব নূর, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের অধ্যক্ষ রায়হানুল হক সুলতান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খোকসা রুরাল হেলথ কেয়ারের অন্যতম পৃষ্ঠপোষক আহসানুল হক নবাব।
বিনামূল্যে দুটি ক্যাম্পিংয়ে প্রায় ৪শ রুগী দেখা হয় এবং তাদের রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা পত্র দেওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।