ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খোকসায় ৫ দিনব্যাপী যাত্রা উৎসব উদ্বোধন করলেন এমপি সেলিম আলতাফ জজ

কুষ্টিয়ার খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উৎসবে ফিরে চল মাটির টানে স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর সহযোগিতায়, উসাস খোকসা এর তত্ত্বাবধানে ৫ দিনব্যাপী যাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসাহাক আলীর উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা-কুমারখালী সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ।প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ বলেন গ্রামের যাত্রা উৎসব কে টিকিয়ে রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আকাশ সংস্কৃতির আগ্রাসন থেকে বাঁচিয়ে সাধারণ মানুষের জীবনমান তুলে ধরে যাত্রাশিল্পীদের টিকিয়ে রাখা এ সরকারের মূল লক্ষ্য। আমাদেরকে বর্তমান সুস্থধারার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি যাত্রাপালা কে গ্রাম গ্রামে ছরিয়ে দেওয়ার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, খোকসা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান শকিব খান টিপু, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান প্রমূখ।
উদ্বোধনী দিনে খোকসা উপজেলার সাংস্কৃতিক সংস্থা (উসাস) এর  আয়োজিত “নিহত গোপাল” যাত্রাপালা প্রদর্শিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও যাত্রা উৎসব শুরু হওয়ার খোকসা বাসীর মধ্যে  উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

খোকসায় ৫ দিনব্যাপী যাত্রা উৎসব উদ্বোধন করলেন এমপি সেলিম আলতাফ জজ

আপডেট টাইম : ০২:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ :