দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
৩৬৪
বার পঠিত
খোকসায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
কুষ্টিয়ার খোকসায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মাঠ দিবসে উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব অর্থায়নে বাস্তবায়িত আমন ধান প্রদর্শনীর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আরও পড়ুনঃ সালথায় বাকপ্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা কৃষকদের উন্নত জাতের পুষ্টি সমৃদ্ধ ফসল চাষে উৎসাহ বাড়ানোর জন্য এই মাঠ দিবসের আয়োজন করা হয় বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। সভাপতিত্ব করেন জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা। ছবি:
কুষ্টিয়ার খোকসায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মাঠ দিবসে উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব অর্থায়নে বাস্তবায়িত আমন ধান প্রদর্শনীর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষকদের উন্নত জাতের পুষ্টি সমৃদ্ধ ফসল চাষে উৎসাহ বাড়ানোর জন্য এই মাঠ দিবসের আয়োজন করা হয় বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। সভাপতিত্ব করেন জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান।