ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় ছেলেকে না পেয়ে ২৬ ঘণ্টা ধরে বৃদ্ধ বাবাকে থানায় আটকে রাখার অভিযোগ

ইসমাইল হোসেন বাবুঃ

টাকা আত্মসাতের অভিযোগে ছেলেকে না পেয়ে এক বৃদ্ধ ভ্যানচালক বাবাকে ২৬ ঘণ্টার বেশি সময় থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে।

ঘটনাটি কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ড গ্রামে। রোববার সন্ধ্যায় ওই গ্রামের বাজার থেকে ফজলু প্রামাণিক (৫৬) নামের বৃদ্ধ ভ্যানচালককে থানায় নিয়ে আসেন উপপরিদর্শক (এসআই) তুষার।

আজ সোমবার রাত ১০টা পর্যন্ত থানা হেফাজতেই ছিলেন তিনি।

বৃদ্ধ ফজলুর স্ত্রী তাসলিমা খাতুন জানান, মালয়েশিয়াপ্রবাসী আব্দুল গাফফার টোকনের মালিকানাধীন ‘নূর এন্টারপ্রাইজ’ নামের একটি হুন্ডি প্রতিষ্ঠানে তাঁদের ছেলে সজল প্রামাণিক ম্যানেজার হিসেবে কাজ করতেন।

সম্প্রতি বকেয়া বেতন চাইলে প্রথমে সজলের বিরুদ্ধে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ তোলেন প্রবাসী টোকন। এ নিয়ে টোকনের বাবা ইসলাম সরদার থানায় দুই মাস আগে সজলের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেন।

এ ঘটনার পর থানা-পুলিশ সজলের ওপর চাপ দিতে থাকে। একপর্যায়ে সজল আত্মগোপনে চলে গেলে রোববার সন্ধ্যায় পুলিশ ফজলু প্রামাণিককে জোরপূর্বক থানায় নিয়ে আসে এবং গারদে আটকে রাখে।

রাত ৯টা ৫৭ মিনিটে ফজলুর ভাই আশরাফ প্রামাণিক বলেন, ‘আমরা এখন থানা চত্বরে বসে আছি। শরীফ নামের একজন স্থানীয় ব্যক্তি পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন।’

এসআই তুষার বিষয়টি স্বীকার করে বলেন, ‘বৃদ্ধ ফজলুর বিরুদ্ধেও গোপন অভিযোগ রয়েছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক রাখা হয়েছে।’

এদিকে অভিযোগকারী ইসলাম সরদার কথা বলতে রাজি হননি।

রাত সাড়ে ৯টায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, ‘সজলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সে পলাতক। যাচাই-বাছাইয়ের জন্য তাঁর বাবাকে আনা হয়েছে।’

ছেলেকে না পেয়ে ২৪ ঘণ্টার বেশি একজন বৃদ্ধ বাবাকে আটক রাখা আইনসিদ্ধ কি না জানতে চাইলে ওসি বলেন, ‘রাত ৯টার দিকে আনা হয়েছে। যাচাই-বাছাই করে সত্যতা পেলে মামলা হবে, না হলে ছেড়ে দেওয়া হবে।’

পরে তিনি আবার জানান, ‘কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

error: Content is protected !!

খোকসায় ছেলেকে না পেয়ে ২৬ ঘণ্টা ধরে বৃদ্ধ বাবাকে থানায় আটকে রাখার অভিযোগ

আপডেট টাইম : ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :