কুষ্টিয়ার খোকসায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ অংশ হিসাবে অ্যাথলেটিকস ও গ্রামীণ খেলা প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। সোমবার ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উক্ত অ্যাথলেটিকস ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রিড়া অফিসার তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইসাহাক আলী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রহিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতায় ১৭টি স্কুলের ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ 





















