ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খান মমিনুল ইসলাম নান্নু’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

খান মমিনুল ইসলাম নান্নু’র আজ প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ফরিদপুেরর আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আজ জুম্মাবাদ মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর মেয়র সাইফুর রহমান সাইফার,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান কুয়েতী আকরাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম প্রমুখ।

দোয়া পরিচালনা করেন,উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মওলানা কুতুব উদ্দিন।

এছাড়াও আজ একই সময় তার নিজ গ্রামের কয়েকটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আয়োজন করেন তার সুযোগ্য পুত্র বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য, তিতাস গ্যাস কোম্পানীর সাবেক পরিচালক খান মঈনুল ইসলাম মোস্তাক।

“খান মমিনুল ইসলাম নান্নু “১৯৪৫ সালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি একজন সফল রাজনীতিবিদ শিক্ষক, শিক্ষা সংগঠক, রাজনৈতিক বিশ্লেষক ও ব্যবসায়ী ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রাবস্থায় তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন এবং ষাটের দশকে আইয়ুব বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক (১৯৬৩-৬৪) থাকা অবস্থায় গ্রেপ্তার হন এবং “মোনায়েম খান কনভেনশন মামলার ” এক নম্বর আসামি হিসেবে কারাভোগ করেন এবং আজীবনের জন্য তৎকালীন সিএসপি পরীক্ষা অংশগ্রহণ করা থেকে নিষিদ্ধ হন।

স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হওয়ায় পঁচাত্তর-পরবর্তী জিয়াউর রহমান, এরশাদ সরকার এবং খালেদা জিয়ার বিএনপি-জামাত জোটের শাসনামলে চাকরি জীবনে তাকে বহু হয়রানির শিকার হতে হয়েছে এবং প্রাপ্য পদোন্নতি থেকে অনেকবার তাকে বঞ্চিত করা হয়েছে।

পঁচাত্তর-পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। তিনি সরকারি এবং বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে সাবমেরিন কেব্ল কাটার হুমকি ইরানের, ঝুঁকিতে বৈশ্বিক ব্যাংকিং

error: Content is protected !!

খান মমিনুল ইসলাম নান্নু’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :