ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ক্রয়ক্ষমতা বেড়েছে, জিনিসপত্রের দাম তো বাড়বেইঃ -ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বর্তমানে আমাদের দেশে অনেকেই বলেন, জিনিসপত্রের দাম বেড়েছে। গত বছর হজে সৌদি আরবে দুটো ডিম ও ডাল দিয়ে ভাত খেতেই খরচ হয়েছে ৩৫৬ টাকা। এ বছর তা আরও বেড়েছে। অথচ এই পরিমাণ টাকায় আমাদের দেশে তিন বেলা ভালোমতো খাবার খাওয়া সম্ভব। আজকে পাকিস্তানে এক ডলারের মূল্য ২৫৬ রুপি। অপরদিকে বাংলাদেশে এক ডলার সমান ১০২ টাকা।

প্রতিমন্ত্রী বলেন, আমরা শুকরিয়া আদায় করি না, অথচ জিনিসপত্রের দাম বাড়লে সমালোচনা করি। জিনিসপত্রের দাম তো বাড়বেই, কারণ আমাদের ক্রয়ক্ষমতা বেড়েছে। যতটুকু দাম বেড়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে তা বাড়তো না।

প্রতিমন্ত্রী বুধবার (১৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনামূলক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।

সংলাপে স্বাগত বক্তব্য রাখেন, ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ আল সাহিন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হানিফ মো. আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ আলিয়া মাদরাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক প্রমূখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ম্যাচের কভেন্ট্রি, ইংল্যান্ডের ব্রুক—আরও যাঁরা আছেন দুর্ভাগাদের তালিকায়

error: Content is protected !!

ক্রয়ক্ষমতা বেড়েছে, জিনিসপত্রের দাম তো বাড়বেইঃ -ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :