ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা  মুকুল বোস এর পরলোক গমন

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস।

বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুজিব আদর্শের সৈনিক  মুকুল বোস  পরলোক গমন করেছেন। আজ শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ১৬ মে রাজধানীর রায়ের বাজারের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মুকুল বোস। তাৎক্ষণিকভাবে তাকে মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সেখান থেকে স্কয়ার হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর মুকুল বোসকে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ২ জুলাই ভোরে মারা যান তিনি।
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।
এছাড়া তার মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য বিপুল ঘোষ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার ব্যানার্জী, শিবাজী নিকেতন গোপালগঞ্জ, ফরিদপুরসহ বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ শোক জ্ঞাপন করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
২০০৭ সালে জরুরি অবস্থার সময় ওবায়দুল কাদের, মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে মুকুল বোসও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জরুরি অবস্থার পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০০৯ ও ২০১২ সালের জাতীয় সম্মেলনে মুকুল বোস কেন্দ্রীয় কমিটি থেকে বাদ ছিলেন। এরপর ২০১৬ সালের অক্টোবরে আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠানের আড়াই মাস পর ২০১৭ সালের ১ জানুয়ারি তাঁকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

টার্গেট ৪৩০, শ্রীলঙ্কার নাটকীয় জয়!

error: Content is protected !!

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা  মুকুল বোস এর পরলোক গমন

আপডেট টাইম : ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :
বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুজিব আদর্শের সৈনিক  মুকুল বোস  পরলোক গমন করেছেন। আজ শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ১৬ মে রাজধানীর রায়ের বাজারের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মুকুল বোস। তাৎক্ষণিকভাবে তাকে মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সেখান থেকে স্কয়ার হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর মুকুল বোসকে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ২ জুলাই ভোরে মারা যান তিনি।
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।
এছাড়া তার মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য বিপুল ঘোষ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার ব্যানার্জী, শিবাজী নিকেতন গোপালগঞ্জ, ফরিদপুরসহ বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ শোক জ্ঞাপন করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুনঃ ঝোপ থেকে বেরিয়ে মামাকে পিটিয়ে মারলেন ভাগনে