ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় ১ চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

-ছবিঃ প্রতীকী।

নিখোঁজের ৩দিন পরে কোরবান আলী মোল্লা (৫৫) নামের এক ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার মনিপার্কের পেছনের কটা মল্লিকের পুকুর ধারে জঙ্গলের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।

পরে রোববার (১৪ নভেম্বর) সকালে নিহতের স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করে। কোরবান আলী মোল্লা কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের মৃত জান আলী মোল্লার ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।

জানা গেছে, গত বুধবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে ভাড়ায় যাত্রী বহনের জন্য বের হন কোরবান আলী। সেদিন রাত থেকে নিখোঁজ হন তিনি। ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। রাত থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় বলে তার পরিবার সুত্রে জানাযায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

পরেরদিন মিরপুর থানায় জিডি করেন তার ছেলে মোমিন মোল্লা। শনিবার দুপুরের ভেড়ামারায় অজ্ঞাত লাশ উদ্ধার খবর পেয়ে কুষ্টিয়া লাশ কাটা ঘরে গিয়ে পরিবারের লোকজন চিনতে পারে।

নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। তার ইজিবাইক ও হত্যারহস্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

কোরবান আলীর ছেলে মোমিন বলেন, নিখোঁজ পর বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। শনিবার রাতে ফেসবুকে অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের খবর পাই। রোববার সকালে মর্গে এসে দেখি আব্বার মরদেহ। সন্ত্রাসীরা আমার বাবাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হত্যার শিকার হয়েছেন। ইজিবাইক ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

error: Content is protected !!

কুষ্টিয়ায় ১ চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

আপডেট টাইম : ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :