ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত ও স্মার্ট সাদাছড়ি বিতরণ

জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং জেলায় অধ্যয়নরত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. আল মানসুর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তুলতে সাদাছড়ির ভূমিকা অপরিসীম। আধুনিক প্রযুক্তির স্মার্ট সাদাছড়ি তাদের স্বাধীন ও নিরাপদ পথচলাকে আরও সহজ করবে। বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে উন্নত প্রযুক্তির স্মার্ট সাদাছড়ি তুলে দেন অতিথিবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

নাটোরের বাগাতিপাড়ায় খেজুরগাছ ঝোড়ার ব্যস্ততায় গাছিরা

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত ও স্মার্ট সাদাছড়ি বিতরণ

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :