ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া দৌলতপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্ব পাড়া গ্রামের ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত যুবকের নাম আরিফুল ইসলাম ওরফে বুশ (৩০)। তিনি ওই এলাকার গোলাম মস্তফার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত মঙ্গলবার রাতে মহিসকুন্ডি পূর্ব পাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরি হয়। এ ঘটনা পরে চোর সন্দেহে বুশকে গতকাল বুধবার রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান গোলাম ড্রাইভারের পরিবারের সদস্যসহ এলাকাবাসীরা। পরে তাকে আটকিয়ে রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত কয়েক দফায় মারপিট করেন। আজ সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান (মুকুল) বলেন ‘এলাকায় একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে বুশকে মারধর করেছে গ্রামবাসীরা। সে চুরির কথা শিকারও করেছে তাদের কাছে। পরে শুনতে পাই আজ সকালে মারা গেছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, চুরির অভিযোগে আরিফুল ইসলাম নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী ও চুরি হওয়া ওই পরিবারের সদস্যরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়া দৌলতপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :