ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া কারাগারে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দুই হাজতির মৃত্যু হয়েছে

কুষ্টিয়া কারাগারে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দুই হাজতির মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে আজমল প্রামাণিক (৬০) এবং শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে আবুল কালাম (৪০) মারা যান। দুই জনই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

কুষ্টিয়া কারাগারের জেল সুপার আব্দুল বারেক দুই হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া আজমল প্রমাণিক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে। তিনি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। আবুল কালাম কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় তিন মাসের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজমল প্রমাণিক বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারাগার থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার ১০মিনিটের দিকে তিনি মারা যান। এছাড়া, শুক্রবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবুল কালামকে একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনিও চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে মারা যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়।

কুষ্টিয়ার দৌলতপুরে শাজাহান আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ২০২২ সালের ৩০ নভেম্বর থেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়ে জেলবন্দি ছিলেন আজমল প্রমাণিক। আবুল কালাম গত ২৮ জুলাই থেকে সাজা ভোগ করছিলেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, কুষ্টিয়া কারাগারের দুই বন্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা মারা গেছেন।

কুষ্টিয়া কারাগারের জেল সুপার আব্দুল বারেক  বলেন, আজমল প্রমাণিক ও আবুল কালাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১২ ডলারের কাছাকাছি, বাড়ছে অস্থিরতা

error: Content is protected !!

কুষ্টিয়া কারাগারে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দুই হাজতির মৃত্যু হয়েছে

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :