ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার ভেড়ামারায় গোরস্থানের জমি দখলকারীদের বিচার দাবিতে মানববন্ধন

ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ বাজারে হাটখোলাপাড়া গোরস্থানের জমি অবৈধভাবে দখলের অভিযোগে শওকত আলী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। গোরস্থানের জমি দখলকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন হাটখোলাপাড়া গোরস্থান কমিটির সভাপতি আব্দুল লতিফ (লিটন), সাধারণ সম্পাদক সোনা মহলদার, কমিটির সদস্য ও হাটখোলাপাড়া হাফিজিয়া নূরানি মাদ্রাসার সভাপতি আব্দুল জব্বার, সহসভাপতি আশরাফ দফাদার, উপদেষ্টা জাহিদ হোসেন, হাটখোলাপাড়া জামে মসজিদের সভাপতি আশরাফুল আলম, উপদেষ্টা সিদ্দিক মহলদার, শামসুন্নাহার বিথী ও শিউলী খাতুনসহ অন্যরা।

বিক্ষোভকারীরা ‘বিচার চাই, অবৈধ দখলদার শওকত বাহিনীর বিচার চাই’ লেখা ব্যানার নিয়ে সড়কে অবস্থান করেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, শওকত আলী ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে গোরস্থানের জমিসহ এলাকার বিভিন্ন জমি অবৈধভাবে দখল করে আসছেন।

বক্তারা বলেন, গোরস্থানের মতো একটি পবিত্র স্থানের জমি দখল করে সেখানে মার্কেট নির্মাণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এ সময় এলাকাবাসী গোরস্থানের জমি দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অবৈধ দখল প্রমাণিত হলে জমি দখলমুক্ত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী

error: Content is protected !!

কুষ্টিয়ার ভেড়ামারায় গোরস্থানের জমি দখলকারীদের বিচার দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : এক মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :