ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি পিস্তলসহ ১ ডজন মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ ১২ মামলার আসামি  মনোজ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে ২০২৩) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (দৌলতপুর-ভেড়ামারা সার্কেল) মহসীন আল মুরাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার রাতে দৌলতপুরের তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ পাড়া থেকে মনোজ মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনোজ মোল্লা দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের নিপুন মোল্লার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তারাগুনিয়া পল্লী বিদুৎ পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মনোজ মোল্লাকে গ্রেফতার করে। তার দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এতে আরো জানান হয়, মনোজ মোল্লা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে দৌলতপুর থানায় মাদক, বিস্ফোরক এবং নাশকতাসহ মোট ১২টি মামলা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Litu Sikder

জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিককে বাংলাদেশ থেকে ফেরত নিতে আবার নির্দেশ দিলেন আসামের হাইকোর্ট

error: Content is protected !!

কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি পিস্তলসহ ১ ডজন মামলার আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
ইসমাইল হোসন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :