ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার

ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়ির ভেতর থেকে একটি ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১২টার সময় আখড়া বাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি ব্যাগ থেকে এটি উদ্ধার করা হয়।

আখড়া বাড়িতে চলছে ফকির লালনের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে তিন দিনের উৎসব। আজ রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উৎসব শেষ হওয়ার কথা।

পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২টার দিকে এক চায়ের দোকানদার একটি সাদা রঙের ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটি খুলতেই একটি লাল রঙের টেপ দিয়ে জড়ানো বোমাসদৃশ বস্তু, দুই লিটার পরিমাণ পেট্রল এবং দুটি সার্কিট জাতীয় বস্তু দেখতে পান। সঙ্গে সঙ্গে ওই ব্যাক্তি কুমারখালী থানা পুলিশসহ মেলার আয়োজক কমিটিকে জানালে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ, এসআরবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়ে জায়গাটি ঘিরে রাখে এবং মাজারের মূল গেটটি বন্ধ করে দেয়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানিয়েছেন, এ ঘটনার পর আখড়া বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা এটি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, রাত আড়াইটার দিকে বম্ব ডিসপোজাল টিম ডিএমপির এসআরইউ ইউনিটের সদস্যরা সেটি নিষ্ক্রিয় করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ

error: Content is protected !!

কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার

আপডেট টাইম : ৪৩ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :