ফরিদপুর সদরের ৩১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদান ও উপহার বিতরণ
ফরিদপুর জেলা প্রতিনিধিশারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার ৩১টি পূজামণ্ডপে নগদ অর্থ, শাড়ি এবং পুরোহিতদের জন্য ধুতি-পাঞ্জাবি বিতরণ করেছে ফরিদপুর জেলা পরিষদ। রোববার (১৮ অক্টোবর) বিকেলে শহরের হাবিলি গোপালপুরে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং পূজামণ্ডপগুলোর আয়োজন নির্বিঘ্ন করতে সহযোগিতার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে এ অনুদান ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।
ফরিদপুর জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার ৩১টি পূজামণ্ডপে নগদ অর্থ, শাড়ি এবং পুরোহিতদের জন্য ধুতি-পাঞ্জাবি বিতরণ করেছে ফরিদপুর জেলা পরিষদ। রোববার (১৮ অক্টোবর) বিকেলে শহরের হাবিলি গোপালপুরে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং পূজামণ্ডপগুলোর আয়োজন নির্বিঘ্ন করতে সহযোগিতার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে এ অনুদান ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।