ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের কাছে মাটি উত্তোলনের দায়ে দুজন আটক ও দণ্ড
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টারভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রসংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। পরে তাদের জেল-জরিমানা করা হয়।এلاকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর আওতাধীন অত্যন্ত স্পর্শকাতর ও কেপিআইভুক্ত স্থাপনা বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া যায়। বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের নিকটবর্তী সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান (সঞ্চালন অবকাঠামো/লাইনের নিম্নবর্তী) থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে আশিকুর রহমান ও নাহিদ ইসলামকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে অতিরিক্ত আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বলেন, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর আওতাধীন অত্যন্ত স্পর্শকাতর ও কেপিআইভুক্ত স্থাপনা বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রসংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। আটকদের জেল-জরিমানা করা হয়েছে।
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার
ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রসংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। পরে তাদের জেল-জরিমানা করা হয়।
এلاকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর আওতাধীন অত্যন্ত স্পর্শকাতর ও কেপিআইভুক্ত স্থাপনা বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া যায়। বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের নিকটবর্তী সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান (সঞ্চালন অবকাঠামো/লাইনের নিম্নবর্তী) থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে আশিকুর রহমান ও নাহিদ ইসলামকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে অতিরিক্ত আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বলেন, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর আওতাধীন অত্যন্ত স্পর্শকাতর ও কেপিআইভুক্ত স্থাপনা বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রসংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। আটকদের জেল-জরিমানা করা হয়েছে।