ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় জহির রায়হান (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএইচএম শফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ মার্চ রাতে কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে জহির রায়হানের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে এ দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, ২০১৮ সালে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে আসামি জহির রায়হান বর্তমানে পলাতক রয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

error: Content is protected !!

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :