ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় যুবকের পেটের ভেতরে মিলল ১৪৫৭ ইয়াবা

মিরপুরে ১৪৫৭ পিচ ইয়াবাসহ সুজাত আলী (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে ওষুধ খাইয়ে তার পেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগুনিয়া ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুজাত আলী জেলার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের বারেক আলীর ছেলে।

ওসি রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার উপপরিদর্শক জামাল মৃধার নেতৃত্বে পুলিশের একটি দল মিরপুরের গোবিন্দগুনিয়া ব্রিজের কাছে অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজনভাবে সুজাতকে আটক করা হয়। কিন্তু আটকের পর তার দেহ তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায় না। তবে আচার-আচরণ এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে এক প্রকার নিশ্চিত হয়ে সুজাতকে আটক করে থানায় নেয়া হয়।

সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সুজাত তার পেটের মধ্যে বিশেষভাবে রাখা ইয়াবার কথা স্বীকার করেন। এ সময় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ খাইয়ে তার পেট থেকে ১৪৫৭ ইয়াবা বের করা হয়।

তিনি আরো বলেন, মিরপুর থানায় সুজাতের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে ইশরাক হোসেন, সংবাদ সম্মেলনে কথা বলছেন

error: Content is protected !!

কুষ্টিয়ায় যুবকের পেটের ভেতরে মিলল ১৪৫৭ ইয়াবা

আপডেট টাইম : ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :