ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কু‌ষ্টিয়ায় ফেসবুকে ধর্ম নিয়ে কটূ‌ক্তির অ‌ভি‌যো‌গে যুবক আটক

সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবুকে ধর্ম অবমাননাকর প্রচারণা চালানোর অভিযোগে রেজবুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
র‌বিবার সন্ধ্যায় শহরের ছয় রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। ডিএমএফ চিকিৎসক রেজবুল স্থানীয় নোভেল ফার্মেসীর মা‌লিক। এর আগে ৬ রাস্তার মোড়ের থানাপাড়া মসজিদের সাম‌নে এলাকাবাসী রেজবুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে।
এলাকাবাসীর অভিযোগ রেজবুল ইসলাম দীর্ঘদিন ধ‌রে তার নিজ নামের ফেসবুক আইডিতে পবিত্র ইসলাম ধর্ম, ধর্মীয় গ্রন্থ আল কুরআন, সাহাবী এবং মাহানবী হযরত মোহাম্মদ (সাঃ) নিয়ে অবমাননাকর লেখালেখি করছে এবং সেগুলি শেয়ার করছে। তাকে বারবার নিষেধ করার প‌রেও সে তার কর্মকান্ড চালিয়ে যাচ্ছিলো। এ কারণে এলাকাবাসী তার বিচারের দাবি‌তে একত্রিত হয়।
এদিকে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে রেজবুল‌কে তার বাসা থেকে আটক করে থানায় নিতে গেলে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়ে।
এ সময় কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরীকে আটকে রাখে বিক্ষোভকারীরা। প‌রে সদর উপ‌জেলা ইউএনও পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের এবং ক‌্যা‌প্টেন সাকলাইনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় রেজবুল ইসলামের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেওয়া হয়।
এলাকাবাসীর উদ্দে‌শে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আহম্মাদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারী সুজা উদ্দিন জোয়াদ্দার। মুঠোফোনে কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। রেজবুল ইসলাম শহ‌রের ছয় রাস্তার মো‌ড় এলাকার ডা: জাহাঙ্গীর ইসলা‌মের ছে‌লে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

error: Content is protected !!

কু‌ষ্টিয়ায় ফেসবুকে ধর্ম নিয়ে কটূ‌ক্তির অ‌ভি‌যো‌গে যুবক আটক

আপডেট টাইম : ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :